২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়ে মিলল রৌপ্য মুদ্রা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে রৌপ্য মুদ্রা ভরতি একটি হাঁড়ি পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 02:10 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার একটি পুরনো মন্দির সংস্কারের সময় হাঁড়িটি পাওয়া যায় বলে জানান আখাউড়া থানা ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া

হাঁড়িটিতে বৃটিশ শাসনামলের ৪৮৬টি রৌপ্য মুদ্রা রয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, গঙ্গানগর এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন দুর্গা মন্দিরের সংস্কার কাজ শুরু করে মন্দির কর্তৃপক্ষ। এ সময় মাটি খুঁড়ে একটি হাঁড়ি দেখতে পায় তারা। হাঁড়িটি উঠানোর পর ভেতরে রৌপ্য মুদ্রাগুলো পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মুদ্রাগুলো থানায় নিয়ে এসেছে। এগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।