২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খালে তরুণীর লাশ

বরিশালের মুলাদী উপজেলায় খাল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার উপজেলার চরমিছুয়া খাল থেকে আনুমানিক ২৮ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুলাদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ধারণা করা হচ্ছে নদী থেকে লাশটি ভেসে খালে এসেছে। আর ২/১ দিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যু কারণ জানা যাবে বলে জানান ওসি।