ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার সড়কবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া।
নিহত উৎপল সাহা (৩৭) একই উপজেলার রাধানাগর গ্রামের রঞ্জিত সাহার ছেলে।
স্থানীয়দের বরাত ওসি মো. মফিজ উদ্দিন বলেন, রাত সোয়া ৮টার দিকে স্থানীয় ‘উৎসব’ কমিউনিটি সেন্টারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উৎপল। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
