১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজা: আখাউড়া স্থলবন্দরে ছুটি ৫ দিন

তবে এ সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 03:17 PM

Updated : 02 Oct 2022, 03:31 PM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে এ সময় স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে রোববার থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তারা বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছেন।

পূজার ছুটি শেষে ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৮ অক্টোবর থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।