২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এক কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণে ৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি চক্র কৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্যাস লাইন থেকে চুরি করে গ্যাস সংযোগ দেয়।

মুন্সীগঞ্জে এক কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণে ৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন

অভিযান চালিয়ে পানির নিচ থেকে অবৈধভাবে স্থাপন পাইপ অপসারণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 10:25 PM

Updated : 16 Oct 2022, 10:25 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগের এক কিলোমিটার লাইন অপসারণ করা হয়েছে।

রোববার উপজেলার আনারপুরায় মীরেরগাঁও-ভাটেরচর বিলের মাঝ দিয়ে অবৈধভাবে স্থাপন করা লাইনটি অপসারণ করা হয় বলে  তিতাস গ্যাসের মেঘনাঘাটের আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান জানান।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়া জন্য আনারপুরা গ্রামের মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিতাস কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার আনারপুরা থেকে মীরেরগাঁও-ভাটেরচর পর্যন্ত বিলের মাঝখান দিয়ে তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন আবিষ্কার করা হয়। পরে দিনভর অভিযান চালিয়ে পানির নিচ থেকে মোট এক কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়।

“এতে প্রায় পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়।” 

Image

অবৈধ গ্যাস লাইন অপসারণে তিতাসের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম জানান, অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করার দায়ে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি চক্র কৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্যাস লাইন থেকে অবৈধ লাইনে গ্যাস সংযোগ দেয়। এ ব্যাপারে তদন্ত চলছে।