২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

কমিটিতে রবিন আহম্মেদকে দেওয়া হয়েছে আহ্বায়কের দায়িত্ব; ফাহিম হোসেন পান্নাকে করা হয়েছে সদস্য সচিব।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে মশাল মিছিল করেছেন সংগঠনেরই একদল নেতাকর্মী।

শুক্রবার রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে এ মিছিল শুরু হয়। পরে দয়াময়ী চত্বর এলাকায় টায়ার জালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কের উপর বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারাদেশের নেতাকর্মী যখন ঢাকামুখী ছিল, তখন জামালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক সাংবাদিকদের বলেন, ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

তবে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সাংবাদিকদের বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের দিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে।” 

পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিতে রবিন আহম্মেদকে দেওয়া হয়েছে আহ্বায়কের দায়িত্ব। ফাহিম হোসেন পান্নাকে করা হয়েছে সদস্য সচিব।