Published : 28 Jun 2026, 12:56 AM
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।
গ্রেপ্তাররা হলেন- নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম (৪০) এবং নাগরিয়াকান্দী এলাকার হারুনূর রশিদের ছেলে রমজান আলী (২২)।

এর আগে বৃহস্পতিবার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান।
বুধবার গলায় ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর উপর হতে মেঘনার শাখা নদীতে কুকুরটিকে ফেলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ‘অ্যানিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামক ফেইসবুক আইডি হতে এই ভিডিওটি আপলোড করা হয়। তারপরই সেটি পুলিশের নজরে পড়ে।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়।
আরও পড়ুন: