২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জাপা, জামায়াতের প্রার্থী অবৈধ, রইলেন ২৬ জন

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 11:28 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

কুড়িগ্রামের চারটি নির্বাচনি আসনে চারজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ভোটে লড়তে টিকে রইলেন আরও ২৬ প্রার্থী।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকতা আলমগীর হোসেন এ তথ্য জানান।  

মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে, তারা হলেন- কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পনির আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির আতিকুর রহমান।

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সরকার।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

এদিকে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা বৈধ হয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, এনসিপির আতিকুর রহমান মুজাহিদ, এবি পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্যের মুহাম্মদ আব্দুস সালাম এবং সিপিবির পার্টির নূর মোহাম্মদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।  

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক মণ্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদের (মার্কসবাদী) বাবু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালী খাতুন, স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন বৈধ হয়েছেন।