২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসের ধাক্কায় গেল পথচারীর প্রাণ

সকালে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

ঝিনাইদহে বাসের ধাক্কায় গেল পথচারীর প্রাণ
ঝিনাইদহ শহরে বাসের ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় জব্দ করা বাস।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 02:59 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ঝিনাইদহ সদর উপজেলায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের কলাহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

নিহত রাশেদ মিয়া (৪৫) সদর উপজেলার উদয়পুর গ্রামের রকিব উদ্দিনের ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে রাশেদ মিয়া শহরে থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে কুষ্টিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

দুর্ঘটনা পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।