Published : 17 Aug 2026, 01:49 AM
নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হোসেন (২২) শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন জানান, রাতে সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়।
পুলিশ বলেছে, শাহাগোলা রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় প্রায়ই ট্রেন চলাচলের সময় মানুষের চলাচল করতে দেখা যায়। এর আগেও এ এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।