১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।

শেরপুরে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দির মোজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান।

নিহত সুজন মিয়া (২০) ওই গ্রামের ফয়জল হকের ছেলে।

মৃতের পরিবারের বরাতে ওসি হাবিবুর বলেন, “সুজন মিয়া ভোর বেলা থেকে নিজেদের ক্ষেতে আমন ধান রোপনের জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিল। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। সুজন বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছিল।

“এর মধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”

এ ঘট্নায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।