২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক এ আদেশ দেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক এ কে এম মাহমুদুর রহমান এ আদেশ দেন।

দুদকের আইনজীবী সাহাদাত হোসেন শাহিন সাংবাদিকদের বলেন, বিপ্লবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কূপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক।

বিপ্লব আওয়ামী লীগের প্রবীণ ও প্রভাবশালী নেতা তোফায়েল আহমদের পালিত পুত্র।