২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ‘খালে ডুবে’ গেল যুবকের প্রাণ

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বিয়ে বাড়িতে আসা কয়েকজন যুবক একসঙ্গে ওই খালের পানিতে গোসলে নামেন।

হবিগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ‘খালে ডুবে’ গেল যুবকের প্রাণ
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 07:54 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

ঢাকা থেকে হবিগঞ্জের লাখাই ‍উপজেলায় বন্ধুর বিয়েতে গিয়ে খালের পানিতে ডুবে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মহরমপুর গ্রামের চিকনপুর খালে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা আব্দুল আহাদ জানান।

মৃত মো. উসমান মিয়া (২৬) ঢাকার যাত্রাবাড়ী এলাকার জয়নাল মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে আব্দুল আহাদ বলেন, মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বিয়ের অনুষ্ঠানে যান তার বন্ধু উসমান। 

শুক্রবার বেলা ১১টার দিকে বিয়ে বাড়িতে আসা উসমানসহ কয়েকজন যুবক ওই খালে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের তোড়ে উসমান পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”