২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার

ময়নুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বড় পওতা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান। 

ময়নুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হন। 

ওসি হাবিবুর রহমান বলেন, ময়নুল হক ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ পতনের পর করা মামলার আসামী। গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।