১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিপু দাসকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। 

মঙ্গলবার বিকালে সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এ সময় বক্তারা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দিপু দাসকে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 

সেইসঙ্গে দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান হিন্দু নেতারা।

এতে সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বক্তব্য দেন।