১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাআইড়

পাবনার ঢালার চর এলাকায় জেলে মন্টু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 01:06 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজির একটি বাঘাআইড়। 

সোমবার পাবনার ঢালার চর এলাকায় পদ্মা নদীতে জেলে মন্টু হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান দৌলতদিয়ার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি বলেন, সকালে জেলে মন্টু হালদার মাছটি বিক্রির জন‌্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে ঊন্মুক্ত নিলামে প্রতি কেজি ১৭০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর তিনি মোবাইলে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করেন। পরে টাঙ্গাইলের মধুপুরের এক প্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ৪৮ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।