০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে নিখোঁজ মানবাধিকার কর্মীর সন্ধান চেয়ে থানায় জিডি

দুই দিন আগে মিনহাজ বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

সিলেটে নিখোঁজ মানবাধিকার কর্মীর সন্ধান চেয়ে থানায় জিডি
মিনহাজ সামাদ চৌধুরী ‘ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারে’ কাজ করতেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 04:31 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সিলেট নগরী থেকে এক মানবাধিকার কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।

রোববার রাতে নিখোঁজ ব্যক্তির স্ত্রী শাহপরাণ (র.) থানায় জিডিটি করে বলে জানিয়েছেন একই থানার এসআই শোভন রায়।

নিখোঁজ মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নগরের শাহজালাল উপশহর এলাকার বি-ব্লকের বাসিন্দা এ এস সামাদ চৌধুরীর ছেলে। তিনি ‘ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারে’ কাজ করতেন।

জিডিতে নিখোঁজের স্ত্রী শারমিন বেগম বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, “মিনহাজ অফিসের কাজের বিষয়ে আমাদের কিছু বলতেন না। শনিবার সন্ধ্যার দিকে মিনহাজ বাসা থেকে বের হন। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। রোববার রাতে থানায় ডিজি করেছি। এখনও কোনো খোঁজ পাইনি।”

এসআই শোভন রায় বলেন, “নিখোঁজ মিনহাজের সবশেষ লোকেশন হচ্ছে উপশহর এলাকা। তার ব্যবহৃত মোবাইল নম্বরের সিডিআর উঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।”