২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বন্যার পানিতে ডুবে চাকমা কিশোরীর মৃত্যু

“বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে গিয়েছিল রুষা চাকমা।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:29 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যার পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা মেরুং ইউনিয়নের কাবুল্যা কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে বলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ জানান। 

নিহত রুষা চাকমা একই গ্রামের পল্টু চাকমার মেয়ে।

শনিবার বিকালে মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য শান্তি চাকমা বলেন, “বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে যায় রুষা চাকমা। এক সময় সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।”

ইউএনও মামুনুর রশীদ বলেন, “বন্যা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান তার বাড়িতে গিয়ে ৩০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।”