২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয় জন ছিলেন, বলছে পুলিশ।

হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার শেরপুর এলাকার মডেল বাজারে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক রয়েছেন।

এতে আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশের এসআই সঞ্জয় চক্রবর্তী।

নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত যাত্রীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই বলেন, “সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

“পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রেবাসসহ দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।”

মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয় জন ছিলেন বলে জানান এসআই সঞ্জয় চক্রবর্তী।