২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার মুখে ‘একাত্তরের চেয়ে চব্বিশ ওজনে ভারী’ শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, সকালে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 03:58 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বিতর্কিত শিল্পকর্মটি সরানো হয়েছে।

সোমবার সকালে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।

তিনি বলেন, “ছবিগুলো আগে থেকে পর্যালোচনা করা হয়নি বলেই এ ধরনের জটিলতা তৈরি হয়েছিল। প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে কখনোই প্রশ্রয় দেবে না।”

রোববার সকাল থেকে শুরু হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর একটি আলোকচিত্রে ৭১ ও ২৪ দেখানোকে কেন্দ্র করে সমালোচনার শুরু হয়।

চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্ঠি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ৭১ এবং অপরপাশে কালচে রঙে ২৪ লেখা। ২৪ লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে ঝুঁকানো।

দেখলে মনে হবে, একাত্তরের তুলনায় চব্বিশের ওজন বেশি।

‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন মাধ্যমে সৃষ্ট ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।

আরও পড়ুন:

রাবির প্রদর্শনীতে 'একাত্তরের চেয়ে চব্বিশ ওজনে ভারী' শিল্পকর্ম, সম