২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গত বছরের ৫ অগাস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন।

আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

অভিযুক্তদের মধ্যে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনারও নাম রয়েছে। 

রোববার দুপুরে কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি থানারে ওসি মো. মহিনুল ইসলাম।

মামলার বরাতে তিনি জানান, গত বছরের ৫ অগাস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। ১৬ অগাস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

এ ঘটনায় আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে।