২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে   গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান।

শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।

ওসি বলেন, শামসুলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা, টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।