২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ১০ দোকান

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 12:28 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে কোনাবাড়ির নতুন আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। 

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে ওই এলাকার তিনটি দোকান ও সাতটি মিনি গার্মেন্টসে আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ও চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।