২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপি-যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ২০

‘অনুমতি না নিয়ে সমাবেশ করায় এবং পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের আটক করা হয় বলে পুলিশের ভাষ্য।’

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 07:22 PM

Updated : 01 Sep 2022, 03:39 PM

ঢাকার সাভারে পুলিশের সঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে; পুলিশ আটক করেছে ২০ জনকে।

বুধবার দুপুরে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের ছায়াবিথি মহল্লার বাসভবনের সামনে এই সংঘর্ষ হয়।

অনুমতি না নিয়ে সমাবেশ করায় এবং পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের আটক করা হয় বলে সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান।

তবে পুলিশ আটককৃতদের নাম-ধাম বলেনি।

ওসি বলেন, বিএনপি ও যুবদল নেতাকর্মীরা অনুমতি না নিয়ে সমাবেশ করায় টহল পুলিশ সেখানে যায়।

“এ সময় বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে দেশি অস্ত্র ও ককটেলসহ ২০ জনকে আটক করা হয়। এছাড়া অন্যদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।“

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।