২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন, যুবকের ৫ বছরের জেল

২০২০ সালের ১৫ জুন ৩০ গ্রাম হেরোইনসহ হাসিনা এবং ১০ গ্রামসহ হেলালকে আটক করে পুলিশ।

নাটোরে হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন, যুবকের ৫ বছরের জেল
নাটোর আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নাটোরের লালপুর উপজেলায় হেরোইন বিক্রির দায়ে এক নারীকে যাবজ্জীবন এবং এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আব্দুল কাদের।

দণ্ড পাওয়রা হলেন- উপজেলার মোহরকয়ার পূর্ব পাড়া এলাকার শওকত থান্দারের স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩৯) এবং একই এলাকার নাহিদ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩২)

মামলার বরাতে পিপি আব্দুল কাদের বলেন, ২০২০ সালের ১৫ জুন বিকালে গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ হাসিনা এবং ১০ গ্রাম হেরোইনসহ হেলালকে আটক করে পুলিশ। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা দেয় পুলিশ। 

একই বছরের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার তৎকালীন এসআই মোহাম্মদ ফজলুক হক দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান পিপি। 

সাক্ষ্য গ্রহণ শেষে হাসিনাকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি আব্দুল কাদের।

এ ছাড়া অপর আসামি হেলালকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।