২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 05:48 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহীর প্রাণ গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন আমগাছ তলা এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান।

নিহত লিকু মানকিন (৩০) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ভরপুরের বাসিন্দা অবনী দে'র ছেলে।

এ ঘটনায় ট্রাক চালক সন্তোষ চন্দ্র বর্মনকে (৪০) আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।  

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুল কবির প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, “আমগাছ তলার ঢালু সড়ক উঠতে গিয়ে একটি রডবোঝাই ট্রাক উল্টো দিকে নেমে আসে।

“এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক লিকু মানকিন।”

মাহাবুবুল বলেন, “দুর্ঘটনার সময় মোটর সাইকেলে লিকুর স্ত্রী ও দুই বছরের ছেলেও ছিলেন। তারা সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।”