২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পদ্মার এক কাতল ৬৬ হাজার টাকায় বিক্রি

জেলের জালে ধরা পড়া মাছটির ওজন  ২৪ কে‌জি ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলায় পদ্মা নদী‌তে জে‌লের জা‌লে আটকা প‌ড়ে‌ছে ২৪ কে‌জি ওজ‌নের এক‌টি কাতল মাছ। যা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৬৬ হাজার টাকায়।

বৃহস্প‌তিবার ভোর রা‌তে জে‌লে ইসহাক হালদা‌রের জা‌লে মাছ‌টি আটকা প‌ড়ে ব‌লে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু বলেন, “ভো‌রে জে‌লে ইসহাক হালদা‌র তার দল নি‌য়ে পদ্মা নদী‌তে মাছ শিকা‌রে যায়। দৌলত‌দিয়ার তালতলা এলাকায় জাল ফে‌লেন তারা। 

“সেখা‌ন থে‌কে জাল তুল‌তেই দেখ‌তে পায় বিশাল এক‌টি কাতল মাছ আটকা প‌ড়ে‌ছে। সকালে মাছটি দৌলতদিয়া আনু খাঁর মা‌ছের আড়তে ওজন দিয়ে দে‌খেন সেটির ওজন ২৪ কেজি।”

তিনি বলেন, “উন্মুক্ত নিলা‌মে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই। প‌রে মোবাইল ফো‌নে দে‌শের বি‌ভিন্ন এলাকায় যোগা‌যোগ ক‌রে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে ২ হাজার ৭৫০ টাকা কে‌জি দ‌রে মোট ৬৬ হাজার টাকায় মাছ‌টি বি‌ক্রি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।”