২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসন

সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের হাতে সহায়তার এক লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।

সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসন

সেই মায়ের হাতে জেলা প্রশাসনের সহয়তার এক লাখ টাকার চেক দেওয়া হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 07:22 PM

Updated : 14 Aug 2022, 07:22 PM

অভাবের তাড়নায় ছেলে বিক্রির চেষ্টায় আলোচিত মা ও ছেলের সু-রক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

রোববার সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই মায়ের হাতে সহায়তার এক লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক জানান, এই মাকে প্রধানমন্ত্রীর উপহার দুই কক্ষবিশিষ্ট একটি ঘর দেওয়া হবে; তার শিশুপুত্রর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি শিশু পরিবারে রাখার ব্যবস্থা করা হবে এবং মায়ের সু-চিকিৎসা প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভাইবোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন।

গত ১১ অগাস্ট অভাবের তাড়নায় খাগড়াছড়ি বাজারে নিজের ছেলেকে বিক্রি করতে যান ওই মা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে জনপ্রতিনিধির হস্তক্ষেপে এবং কিছু সহায়তা পেয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন এই মা।

আরও পড়ুন:

পুরনো খবর:

সন্তানকে হাটে তুলে আলোচনায় খাগড়াছড়ির মা