২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পঞ্চগড়ে ১১ নারী আটক

তেঁতুলিয়া থানার ওসি মুসা মিয়া জানান, বিজিবি ১১ জন নারীকে থানায় সোপর্দ করে মামলা করেছে।

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পঞ্চগড়ে ১১ নারী আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা। ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির সীমান্ত পিলার ৭৪২/১-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজুয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান। 

বিজিবি জানায়, আটক নারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, একাধিক দালাল চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া থানার ওসি মুসা মিয়া জানান, বিজিবি ১১ জন নারীকে থানায় সোপর্দ করে মামলা করেছে।