২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-২ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল

এই দুজন নিজেদের পক্ষে ১ শতাংশ ভোটারের সমর্থন দেখাতে পারেননি, বলেন রিটার্নিং কর্মকর্তা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 12:19 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ সংসদীয় আসনে (দৌলতখান-বোরহানউদ্দিন) দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। 

তারা হলেন- মো.মহিবুল্লাহ ও তাছলিমা বেগম। 

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। 

শামীর রহমান বলেন, এই আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যে দুজনের বাতিল হয়েছে, তারা নিজেদের পক্ষে ১ শতাংশ ভোটারের সমর্থন দেখাতে পারেননি। 

এ আসনে বিএনপির মো.হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, খেলাফত মজলিসের আব্দুস সালাম,জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম রিটু,আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো.জাকির হোসেন খন্দকারের মনোনয়নপত্র বৈধ ছিল।