২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে পাচারকালে কষ্টি পাথরের মূর্তি’সহ পাঁচবিবি থেকে আটক ২

জব্দ কষ্টি পাথরের মূর্তিটি নওগাঁর পাহাড় যাদুঘরে হস্তান্তর করা হয়েছে, বলেন জয়পুরহাট র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

‘ভারতে পাচারের সময় কষ্টি পাথরের মূর্তিসহ’ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে দুজনকে আটক করা হয়েছে।  

সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নুরুল হুদা। 

আটকরা হলেন- জেলা সদরের কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।   

র‌্যাব কমান্ডার বলেন, কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের গোপন খবরে রোববার দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ কেজি ৬০০ গ্রাম ওজনের কালো কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ ওই দুজনকে আটক করা হয়েছে; যাদের পাচারকারি বলছে র্যাব।  

সোমবার দুপুরে মামলার পর আটকদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে র‌্যাবের ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নুরুল হুদা বলেন, জব্দ  মূর্তিটি নওগাঁর পাহাড় যাদুঘরে হস্তান্তর করা হয়েছে।