০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে আগুনে তিনজনের মৃত্যু, একজনকে পিটিয়ে হত্যা

সোমবার বিকালে এসব ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 10:11 AM

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের বাড়িতে বিক্ষুব্ধরা আগুন দেওয়ার পর তিনি পুড়ে মারা গেছেন।   

পরে তার মরদেহ শহরের পায়রা চত্বরে এনে ঝুলিয়ে রাখে জনতা। এ সময় হিরণের গাড়িচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে এসব ঘটনা ঘটে। 

এ ছাড়া কালীগঞ্জ শহরে জনতা ছাত্রলীগের নেতা জাভেদ হোসেন জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগ করে। তখন দুজন আন্দোলনকারী কিশোর রাব্বি ও জুয়েল বাড়ির ছাদে ওঠেছিল। তারা আর নামতে না পেরে পুড়ে মারা যান। 

এসব ব্যাপারে চেষ্টা করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।