Published : 02 Apr 2026, 04:50 PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবাব বিরুদ্ধে।
বুধবার মধ্যরাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন।
নিহত চার বছর বয়সী লাবিব তার মায়ের সঙ্গে ভাটিপাড়া এলাকায় নানার বাড়ি থাকতো। তার বাবা সোহাগ মিয়া।
বৃহস্পতিবার ওসি বলেন, বুধবার বিকালে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে নানার বাড়ির কাছের একটি রাস্তায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
ওসি ফিরোজ আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে সোহাগ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের পুরানো অভিযোগও রয়েছে।
ঘটনার পর থেকে তিনি পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।