২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 05:02 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত দুই শিশু হল- বগুড়ার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন।

পুলিশ জানায়, তাদের বাবা প্রবাসে থাকায় দুই ভাই মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।