২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় ভাঙচুর: লালমনিরহাটে আওয়ামী লীগের তিনজন গ্রেপ্তার

তাদেরকে সদর উপজেলার মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 02:15 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, উপজেলার ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং যুবলীগ কর্মী সফিকুল ইসলাম।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, বুধবার রাতে আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেলের পাম্প এলাকা থেকে এবং ছাত্রলীগ নেতা জাহিদ ও সফিকুলকে দইখাওয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদেরকে সদর উপজেলার মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার  দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।