২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

“হাসপাতালে আনার আগেই বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়।”

ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 03:26 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত মিশকাত রহমান সুলতান (১২) কামারগন্না গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার মা সেলিনা বেগম বলেন, “স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার ৪-৫ জন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিল। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হয়। 

“বজ্রপাতে আহত হয়ে সুলতান মাঠে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানকে মৃত ঘোষণা করেন।” 

চিকিৎসক জুবাইদা আফসানা বলেন, “হাসপাতালে আনার আগেই বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়।”