২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও পিকআপ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম।

নিহত কাইয়ুম মোল্লা (৩৫) উপজেলার চর ভাকুম এলাকার আব্দুল মোল্লার ছেলে।

ওসি জাহিদুল ইসলাম বলেন, দুপুরে মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কাইয়ুম মারা যান। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেছেন। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।