২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক

“নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 06:55 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

সাতক্ষীরার ভোমরা বন্দরের ইমিগ্রেশন থেকে বরিশালের এক আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেনকে (টুটুল) আটক করা হয়।

নীরব বরিশাল নগরের নাজির এলাকার হারুন অর রশিদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, “নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। তখন তাকে আটক করা হয়। এছাড়া খুলনার মেয়র তালুকদার খালেকের কালেক্টর এসএম আমজাদকেও আটক করা হয়েছে।”

সাতক্ষীরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জুয়েল আহমেদ জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা যেন এ পথে যেন ভারতে পালিয়ে যেতে না পারেন, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এরই প্রেক্ষিতে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেনকে (টুটুল) আটক করা হয়েছে। আমজাদ হোসেন নামে আরেকজনকে বসিয়ে রাখা আছে। তিনি আটক হয়েছেন কি-না তা নিশ্চিত নই।”