২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগবিধি সংশোধনের দাবিতে নেত্রকোণায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস বর্জন

রাষ্ট্রীয় খরচে পেশাজীবীদের জন্য চালু করা ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিলেরও দাবি জানান শিক্ষার্থীরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি-আইএলএসটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। 

বুধবার সকালে শ্রেণি কার্যক্রম বর্জন করে শহরের রাজুর বাজারে ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। 

এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেলোয়ার হোসেন শরীফ, শিবনাথ কুমার শিবু এবং আব্দুল কাদের বক্তব্য দেন।

শরীফ বলেন, রাষ্ট্রীয় খরচে পরিচালিত টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে (টিটিআই) পেশাজীবীদের জন্য চালু করা ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা সংশোধন করে সব সাব-টেকনিক্যাল পদে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ ডিগ্রিধারীদের একক নিয়োগ যোগ্যতা নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটির শিক্ষার্থীরা একযোগে অ্যাকাডেমিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।