২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

জব্দ করা গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ভারতীয় আটটি গরু জব্দ করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 04:27 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে আলাদা স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষা বাহিনী-বিজিবি।

সোমবার সকালে চরবাগডাঙ্গা বিওপি ও বাখেরআলী বিওপির সদস্যরা এ অভিযান চালান বলে জানিয়েছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, উপজেলা সীমান্তবর্তী সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ভারতী আটটি গরু জব্দ করে চরবাগডাঙ্গা বিওপি সদস্যরা।

অন্যদিকে বাখেরআলী বিওপি সদস্যরা চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ভারতীয় আরও দুটি গরু জব্দ করেন বলে জানান কর্নেল কাজী মুস্তাফিজুর।

জব্দ করা গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। পরে এসব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ফেব্রুয়ারিতে প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও দুটি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়; যেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয় বলে ভাষ্য বিজিবির।