১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ ড্রেজার জব্দ, তিনজনকে কারাদণ্ড

জব্দ করা ড্রেজারগুলো চাঁদপুরের নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 10:47 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

শনিবার সকালে ইউএনও অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে চারভাঙা গ্রামের আশরাফুল আলম সরকারকে (৩৮) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাঝের চর সাহেবগঞ্জ বাজারের কুদ্দুস আলী (৩২) এবং আক্কাস ফকিরকে (৪৫) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও অমিত রায় বলেন, “কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

জব্দ করা ড্রেজারগুলো নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।