জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় ঝাড়ু মিছিল
মহিলা দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়।
কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় ঝাড়ু মিছিল হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট সাতমাথা ঘুড়ে নবাববাড়ি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা রহমান বলেন, “দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। ইসলামেও নারীর সম্মানের কথা বলা আছে। অথচ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নারীদের উদ্দেশে কূরুচিপূর্ণ কথা বলেছেন। ইসলামের লেবাস ধরে জামায়াত নারীদের অসম্মান করছে।
তিনি বলেন, “আগামী নির্বাচনে এই নারীরা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করবে।”
