২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-৬ আসনে তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে

তারেক রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৬৫১ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 11:39 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে আছেন। 

বগুড়া সদরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় বলেন, এখানে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৬টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। 

এর মধ্যে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৬৫১ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁ‌ড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজা‌র ৪৩। 

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানিয়েছেন, এই আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৬৯.১০ শতাংশ। 

বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহের কাজ চলছে।