২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

১০ গ্রামের মানুষ নদী ভাঙন ও ফসলি জমি হারানোর আতঙ্কের মধ্যে রয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 01:33 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

শুক্রবার সকালে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের উত্তর পাশের পাড় ঘেঁষে বালু সন্ত্রাসীরা অবৈধ বাল্কহেড ও ড্রেজার দিয়ে রাতের আঁধারে বালু উত্তোলন করছে। এর কারণে বেড়িবাঁধসহ গ্রাম ও ফসলি জমি তীব্র ভাঙনের মুখে পড়েছে। ১০ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

বারবার প্রতিবাদ করা হলেও কোনো কাজে আসছে না। অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, রুহুল আমিন মিয়াজী, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান শাহীন, সালাউদ্দিন মিয়াজী, ইকবাল হোসেন, আল-আমিন, নাজমুল হাসান হুমায়ুন, কাদের বেপারী, মোহাম্মদ হাসান, রাকিবুল আলম সৈকত, তুষার মিয়া, শিহাব সিকদার, ফরহাদ হোসেন।