১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

“এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায় ওই ব্যক্তিরা।”

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 11:54 AM

গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম।

তবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। 

“পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায় ওই ব্যক্তিরা।”

পরে খবর পেয়ে রাত ১১টায় পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

ওসি ফরিদুল আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।