১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শাকসু: দ্রুত নির্বাচন না দিলে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি

স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ারের অভিযোগ,  ‘শাকসু নির্বাচন বানচালের উদ্দেশ্যে করা রিটটি বিএনপির পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:08 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

অনতিবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ - শাকসু নির্বাচন না দিলে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ার দিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আমাদের দাবিতে সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। হাই কোর্ট থেকে শিক্ষার্থীদের পক্ষে অনতিবিলম্বে আমাদের দাবি মেনে শাকসু নির্বাচন আয়োজন না করা হয়, তাহলে আমরা সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করব।

“একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারাদেশের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি আরও বলেন, “গতকাল (মঙ্গলবার) আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটা দলের প্ররোচনায় পরে দুজন প্রার্থী ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট করেছে। ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই।“

সম্মেলনে স্বতন্ত্র জিএস প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব পলাশ বখতিয়ার অভিযোগ করে বলেন, “শাকসু নির্বাচন ‘বানচালের’ উদ্দেশ্যে করা রিটটি বিএনপির পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এক্ষেত্রে কয়েক জন বিপথগামী শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। শাবিপ্রবির শিক্ষার্থীরা মনে করে রাজনৈতিক স্বার্থ হাসিল ও বিপুল অর্থের বিনিময়ে তিনজন রিটকারী হাইকোর্টে রিট দায়ের করেছেন।” 

তিনি বলেন, “শাকসুর দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের স্বতঃস্পূর্ত অংশগ্রহণ স্পষ্ট প্রমাণ করে যে বিএনপি-ছাত্রদল নৈতিকভাবে পরাজিত হয়েছে।”

তিনি সংসদ নির্বাচনের পূর্বে ইসির যে ২১ দিনের নির্বাচনি বাধ্যবাধকতা রয়েছে, তা থেকে শাবিকে আওতামুক্ত রাখার দাবিও জানান। 

এর আগে শাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে চার সপ্তাহের জন্য ভোট স্থগিতের আদেশ দেন হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ।

আগের সংবাদ

শাকসু: আদালতে আটকাল ভোট, অবরুদ্ধ ভিসিকে আল্টিমেটাম

শাকসু: অবরুদ্ধ ভিসিকে ভোটের আয়োজন করতে আল্টিমেটাম

শাকসু: তোপের মুখে বিএনপিপন্থি শিক্ষক, 'দালাল-দালাল' স্লোগান

শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষকের পদত্যাগ

শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

শাকসু: মঙ্গলবার ভোটের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি

শাকসু: এবার ভোটে দায়িত্ব পালনের কথা বললেন জামায়াতপন্থি শিক্ষকরা

শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষকের পদত্যাগ