০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাকসু: এবার ভোটে দায়িত্ব পালনের কথা বললেন জামায়াতপন্থি শিক্ষকরা

এর আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানায়, তারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।

সিলেট প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 02:29 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

বিএনপিপন্থি আট শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণার পর পরই জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকরা বলেছেন, তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি টিচারস লিংক-ইউটিএল এর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা আগামীকাল মঙ্গলবার ভোট চান এবং সেই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।  

এর আগে একই স্থানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সোমবার সংবাদ সম্মেলনে জানান, তারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।