২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মিলন পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 07:08 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অনন্তরামপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পীরগাছা থানার ওসি মুহিবুল ইসলাম মুন জানান।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।