২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঘটনাস্থলেই একজন নিহত হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 04:46 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দি উপজেলার দহেড়পাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান।

নিহতরা হলেন-উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে মোটরসাইকেল চালক সবুজ মিয়া (২২) ও উপজেলার মুন্সীপাড়া গ্রামের আবুল বাশার লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় (২৬)।

স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার বলেন, দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।

“আরেক মোটরসাইকেলের চালক জাকিরুল ইসলাম জয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আনোয়ার জাহিদ।