শিক্ষা-গবেষণায় সহযোগিতার লক্ষ্যে জাবি-ইউএসটিসি সমঝোতা স্মারক
এমএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে সহযোগিতার ক্ষেত্রেও প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং।
মঙ্গলবার বিকাল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সোহেল রানা এবং ইউএসটিসির পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, ল্যাবরেটরি অবকাঠামো ব্যবহার, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও চাকরি মেলা আয়োজন করবে।
এ ছাড়া প্রযুক্তিগত আদান-প্রদান, যৌথ প্রকাশনা এবং এমএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে সহযোগিতার ক্ষেত্রেও প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, ইউএসটিসির রেজিস্ট্রার দিলিপ কুমার বড়ুয়া ও প্রক্টর আব্দুল মোতলেব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
